কালো

কালো [ kālō ] বিণ. ১. কৃষ্ণবর্ণ, অন্ধকারের রং (কালো চুল); ২. ময়লা, মলিন (জামাকাপড় কালো হয়েছে); ৩. বিষণ্ণ, গোমড়া (মুখ কালো করা)। [< সং. কাল৩]। কালোটাকা–বি. বেআইনিভাবে আয় করা টাকা; হিসাববহির্ভূত টাকা। কালোবাজার–বি. সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জিনিস বিক্রয়ের বাজার; নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জিনিস কেনা-বেচা। কালোবাজারি–বি. কালোবাজারে জিনিস বিক্রির কাজ।

কালোচিত

কালোচিত [ kālōcita ] বিণ. বিশেষ সময়ের পক্ষে উপযুক্ত, সময়োচিত (কালোচিত ব্যবস্হা)। [সং. কাল২ + উচিত]।

কালোয়াতি

কালোয়াতি–বি. ১. উচ্চাঙ্গ বা মার্গ সংগীতে দক্ষতা বা পারদর্শিতা; ২. কালোয়াতের পেশা; ৩. (ব্যঙ্গে) ওস্তাদি। ☐ বিণ. ১. কালোয়াতসম্বন্ধীয়; ২. উচ্চাঙ্গসংগীতসম্বন্ধীয়। [সং. কলাবত্]।

কালোয়াত

কালোয়াত [ kālōẏāta ] বি. উচ্চাঙ্গসংগীতে পারদর্শী ব্যক্তি। কালোয়াতি–বি. ১. উচ্চাঙ্গ বা মার্গ সংগীতে দক্ষতা বা পারদর্শিতা; ২. কালোয়াতের পেশা; ৩. (ব্যঙ্গে) ওস্তাদি। ☐ বিণ. ১. কালোয়াতসম্বন্ধীয়; ২. উচ্চাঙ্গসংগীতসম্বন্ধীয়। [সং. কলাবত্]।

কাল্পনিক

কাল্পনিক [ kālpanika ] বিণ. ১. কল্পনাপ্রসূত, মনগড়া; ২. অবাস্তব, অলীক। [সং. কল্পনা + ইক]। বি. কাল্পনিকতা।

কালোয়ার

কালোয়ার [ kālōẏāra ] বি. মদ প্রস্তুতকারক বা মদ্য-ব্যবসায়ী। [হি. কলবার]।

কেশেল

কেশেল, কাশীয়াল–বি. ১. কাশীর অধিবাসী; ২. স্বদেশে প্রচারিত লোকনিন্দা এড়াবার জন্য কাশীতে আশ্রয়গ্রহণকারী ব্যক্তি; ৩. কলঙ্কযুক্ত ব্যক্তি।

কাশীয়াল

কাশীয়াল, কেশেল–বি. ১. কাশীর অধিবাসী; ২. স্বদেশে প্রচারিত লোকনিন্দা এড়াবার জন্য কাশীতে আশ্রয়গ্রহণকারী ব্যক্তি; ৩. কলঙ্কযুক্ত ব্যক্তি।

কাশীলাভ

কাশীলাভ, কাশীপ্রাপ্তি–বি. কাশীতে মৃত্যু; স্বর্গলাভ।