কিরীটী

কিরীটী–(-টিন্) বিণ. মুকুটধারী। ☐ বি. অর্জুন।

কিরীট

কিরীট [ kirīṭa ] বি. মুকুট, শিরোভূষণ। [সং. √ কৃ + ঈট]। কিরীটী–(-টিন্) বিণ. মুকুটধারী। ☐ বি. অর্জুন। কিরীটিনী–বিণ. (স্ত্রী.) ১. মুকুটধারিণী; ২. যার ঊর্ধ্বদেশ মণ্ডিত বা শোভিত (‘শুভ্রতুষারকিরীটিনী’: রবীন্দ্র)।

কিরিচ

কিরিচ [ kirica ] বি. বাঁকা ছোরা বা তরোয়ালবিশেষ। [মাল. ক্রিস্ < পো. cris]।

কিরাতিনী

কিরাতিনী–বি. (স্ত্রী.) কিরাত দেশে উত্পন্ন সুগন্ধযুক্ত বস্তুবিশেষ; জটামাংসী।

কিরাত

কিরাত [ kirāta ] বি. ১. ভারতের প্রাচীন বন্যজাতিবিশেষ; ২. ব্যাধ; ৩. পার্বত্য অঞ্চলবিশেষ। [সং. কির + √ অত্ + অ]। বি. (স্ত্রী.) কিরাতী। কিরাতিনী–বি. (স্ত্রী.) কিরাত দেশে উত্পন্ন সুগন্ধযুক্ত বস্তুবিশেষ; জটামাংসী।

কিরাইত

কিরাইত [ kirāita ] বি বিষধর সাপবিশেষ, কেউটে, krait. [হি করাইত]

কিরে

কিরে১, কিরা [ kirē, kirā ] (আঞ্চ.) বি. শপথ, দিব্যি। [তু. হি. কিরিয়া, < সং. ক্রিয়া]। কিরে২ [ kirē ] অব্য. প্রশ্ন বা সম্বোধনসূচক শব্দ (কিরে, কেমন আছিস?)। [বাং. কি + রে]।

কিরা

কিরা, কিরে [ kirā, kirē ] (আঞ্চ.) বি. শপথ, দিব্যি। [তু. হি. কিরিয়া, < সং. ক্রিয়া]।