কীটদষ্ট

কীটদষ্ট–বিণ. পোকায় কেটে নষ্ট করেছে এমন (কীটদষ্ট বই)।

কীটজ

কীটজ–বিণ. কীট থেকে উত্পন্ন।

কীট

কীট [ kīṭa ] বি. ১. পোকা; ২. কৃমি। [অর্বাচীন সং. √ কীট্ + অ]। কীটঘ্ন–বিণ. কীটনাশক। কীটজ–বিণ. কীট থেকে উত্পন্ন। কীটদষ্ট–বিণ. পোকায় কেটে নষ্ট করেছে এমন (কীটদষ্ট বই)। কীটপতঙ্গ–বি. পোকামাকড়; নানাবিধ কীট। কীটস্য কীট (আল.)নিতান্ত তুচ্ছ ব্যক্তি। কীটাণু–বি. অতি ক্ষুদ্র পোকা। কীটাণুকীট–বি. ১. ক্ষুদ্রাতিক্ষুদ্র পোকা, কীটাণুর চেয়েও ক্ষুদ্র কীট; ২. (আল.) অতি তুচ্ছ বা নগণ্য ব্যক্তি।

কীচকবধ

কীচকবধ–বি. কীচক যেভাবে ভীমের দ্বারা নিহত হয়েছিলেন সেইরকম কাউকে হত্যা করে তালগোল পাকিয়ে দেওয়া।

কীচক

কীচক [ kīcaka ] বি. ১. ছিদ্রযুক্ত বাঁশ, বায়ুপ্রবাহে শব্দকারক বাঁশ; ২. মহাভারতোক্ত বিরাটরাজের শ্যালক ও সেনাপতি, যাঁকে ভীম বধ করেছিলেন। কীচকবধ–বি. কীচক যেভাবে ভীমের দ্বারা নিহত হয়েছিলেন সেইরকম কাউকে হত্যা করে তালগোল পাকিয়ে দেওয়া। [সা. √ চীক্ + (কীচ্) + অক]।

কীরকম

কীরকম–অব্য. বিণ. কেমন, কী ধরনের (কীরকম আছ? কীরকম লোক তিনি?)।

কীজন্য

কীজন্য–অব্য. কেন (কীজন্য কাঁদছ?)।

কী

কী [ kī ] সর্ব. কোন্ বস্তু; কোন্ ধরনের জিনিস বা ব্যাপার (কী চাই? কী খাচ্ছ? কী যে বল)। ☐ বিণ. কেমন, কীরূপ (কী খেলা, কী কথা)। ☐ (বিস্ময়সূচক) অব্য. খুব, অতিশয় (কী আশ্চর্য!)। [বাং. কী < সং. কিম্]। কীজন্য–অব্য. কেন (কীজন্য কাঁদছ?)। কীরকম–অব্য. বিণ. কেমন, কী ধরনের (কীরকম আছ? কীরকম লোক তিনি?)।