ক কুঁদুলি কুঁদুলি, কোন্দলি–বিণ. (স্ত্রী.) ঝগড়াটে (তার মতো কুঁদুলি মেয়ে সচরাচর দেখা যায় না)। [বাং. কোঁদল (< সং. কন্দল) + ইয়া > এ + ই]। বিণ. (পুং.) কুঁদুলে।
ক কুক দেওয়া কুক দেওয়া–ক্রি. বি. ১. ছোটদের খেলার সময় বা ডাকাতদের সংকেতধ্বনি দেওয়া; ২. আর্তনাদ করা (কুক দিয়ে কাঁদছে)।
ক কুক কুক [ kuka ] বি. ১. (ছোটদের খেলার সময়ের) তীব্র সংকেতধ্বনিবিশেষ; ২. ডাকাতদের সংকেতধ্বনিবিশেষ। [দেশি]। কুক দেওয়া–ক্রি. বি. ১. ছোটদের খেলার সময় বা ডাকাতদের সংকেতধ্বনি দেওয়া; ২. আর্তনাদ করা (কুক দিয়ে কাঁদছে)।
ক কুকথা কুকথা [ kukathā ] বি. ১. কুত্সিত কথা; দুর্বাক্য; অশ্লীল কথা; ২. (বিরল) ‘কু’ অর্থাত্ পৃথিবী সম্বন্ধে কথা বা তত্ত্ব অথবা আগম-নিগমাদি বেদাঙ্গের ব্যাখ্যা (‘কুকথায় পঞ্চমুখ’: ভা. চ.)। [সং. কু + কথা]।