ক কুঁজড়ো কুঁজড়ো, কুঁজড়া–বিণ. ১. ঝগড়াটে, কুঁদুলে; ২. কুটিলমনা। [বাং. কুঁজ + ড়া]। কুঁজড়োপনা, কুঁজড়োমি–বি. ঝগড়াটে ভাব; কুটিলতা।
ক কুঁজড়া কুঁজড়া, কুঁজড়ো–বিণ. ১. ঝগড়াটে, কুঁদুলে; ২. কুটিলমনা। [বাং. কুঁজ + ড়া]। কুঁজড়াপনা, কুঁজড়ামি–বি. ঝগড়াটে ভাব; কুটিলতা।
ক কুঁড়িয়া কুঁড়িয়া১ (বর্জি.), কুঁড়ে১–বি. ঘাসপাতা ইত্যাদিতে ছাওয়া গরিবের ছোট কাঁচা ঘর। [সং. কুটির]। কুঁড়িয়া২ (বর্জি.), কুঁড়ে২, –বি. কুণ্ডের আকৃতিবিশিষ্ট পাত্র, পান্তি। [সং. কুণ্ড]।
ক কোঁথানো কোঁথানো–ক্রি. ১. কোঁতা, কোঁত পাড়া; কোঁতাতে বাধ্য করা; ২. (আল.) কষ্ট বা বেগ দেওয়া। ☐ বি. উক্ত সমস্ত অর্থে।