কুষ্ঠঘ্ন

কুষ্ঠঘ্ন–বিণ. কুষ্ঠরোগ দূর করে এমন (কুষ্ঠঘ্ন ওষুধ)।

কুষ্ঠ

কুষ্ঠ [ kuṣṭha ] বি. দেহচর্মকে বিকৃত করে এমন রোগবিশেষ, কুঠ। [সং. ক + √ স্হা + অ়]। কুষ্ঠঘ্ন–বিণ. কুষ্ঠরোগ দূর করে এমন (কুষ্ঠঘ্ন ওষুধ)। কুষ্ঠাশ্রম–বি. কুষ্ঠরোগীদের চিকিত্সার কেন্দ্র।

কুষ্ঠী

কুষ্ঠী [ kuṣṭhī ] (-ষ্ঠিন্) বিণ. বি. কুষ্ঠরোগী। [সং. কুষ্ঠ + ইন্]।

কুষ্মাণ্ড

কুষ্মাণ্ড [ kuṣmāṇḍa ] বি. ১. ছাঁচি কুমড়ো; ২. কুমড়ো। [সং. কু + উষ্মা + অণ্ড]।

কুসংসর্গী

কুসংসর্গী (-র্গিন্)–বিণ. কুসঙ্গে বা অসত্সঙ্গে বাস করে এমন।

কুসংসর্গ

কুসংসর্গ [ kusaṃsarga ] বি. কুসঙ্গ, অসত্সঙ্গ (কুসংসর্গই তার পতনের কারণ)। [সং. কু + সংসর্গ]। কুসংসর্গী (-র্গিন্)–বিণ. কুসঙ্গে বা অসত্সঙ্গে বাস করে এমন।

কুসংস্কার

কুসংস্কার [ kusaṃskāra ] বি. যুক্তিহীন ভ্রান্ত ধারণা বা ধর্মবিশ্বাস, গোঁড়ামি, superstition. [সং. কু + সংস্কার]। কুসংস্কারমূলক–বিণ. কুসংস্কার থেকে উত্পন্ন। কুসংস্কারাচ্ছন্ন–বিণ. কুসংস্কারে অন্ধ বা মোহগ্রস্ত।

কুসঙ্গী

কুসঙ্গী (-ঙ্গিন্)–বিণ. অসত্ বা মন্দ সঙ্গী, অসত্ বন্ধু।