কুমুদ্বতী

কুমুদ্বতী, কুমুদবতী–বি. (স্ত্রী.) কুমুদের ঝাড়, কুমুদসমূহ। ☐ বিণ. (স্ত্রী.) কুমুদবহুলা, যেখানে কুমুদ ফুটে আছে (কুমুদবতী সরোবর)।

কুমুদবতী

কুমুদবতী, কুমুদ্বতী–বি. (স্ত্রী.) কুমুদের ঝাড়, কুমুদসমূহ। ☐ বিণ. (স্ত্রী.) কুমুদবহুলা, যেখানে কুমুদ ফুটে আছে (কুমুদবতী সরোবর)।

কুমুদিনী

কুমুদিনী–বি. ১. কুমুদের ঝাড়; ২. কুমুদশোভিত সরসী বা পুষ্করিণী।

কুমার

কুমার১, কুমোর [ kumāra, kumōra ] বি. কুম্ভকার; মৃণ্ময় পাত্র পুতুল প্রতিমা প্রভৃতির নির্মাতা। [সং. কুম্ভকার]। কুমোরের চাক–বি. কুমোরের ব্যবহৃত গোলাকার চাকবিশেষ। কুমার২ [ kumāra ] বি. ১. পাঁচ থেকে দশ বত্সর বয়স্ক বালক; ২. পুত্র (‘কৃষকের ছেলে কিংবা রাজার কুমার’); ৩. রাজপুত্র; ৪. যুবরাজ; ৫. দেবসেনাপতি কার্তিকেয়; ৬. (বৈদ্য.) সতেরো থেকে ত্রিশ বত্সর বয়স্ক পুরুষ; ৭. অবিবাহিত পুরুষ (আজীবন কুমার থেকে গেছেন, চিরকুমার)। [সং. √ কুমারি (ক্রীড়া অর্থে) + অ]। কুমারচার–বি. ব্রতী বালক, বয়-স্কাউট। কুমারব্রত–আমরণ অবিবাহিত থেকে ব্রহ্মচর্য পালনের ব্রত।

কুমোর

কুমোর, কুমার১ [ kumōra, kumāra ] বি. কুম্ভকার; মৃণ্ময় পাত্র পুতুল প্রতিমা প্রভৃতির নির্মাতা। [সং. কুম্ভকার]।

কুমোরের চাক

কুমোরের চাক–বি. কুমোরের ব্যবহৃত গোলাকার চাকবিশেষ।

কুমারব্রত

কুমারব্রত–আমরণ অবিবাহিত থেকে ব্রহ্মচর্য পালনের ব্রত।

কুমড়োপটাশ

কুমড়োপটাশ [ kumaḍō-paṭāśa ] বি. কুমড়োর মতো গোলগাল কিন্তু নিরীহ কাল্পনিক প্রাণীবিশেষ (‘যদি কুমড়োপটাশ নাচে, খবরদার যেয়ো না কেউ রান্নাঘরের কাছে’: সু.রা.); (আল.) মোটাসোটা ও অকর্মণ্য লোক। [বাং. কুমড়ো + (ধ্বন্যা.) পটাশ]।