কূটবুদ্ধি

কূটবুদ্ধি [ kūṭa-buddhi ] বি. ধূর্ততা, ফন্দিবাজি। ☐ বিণ. ধূর্ত, ফন্দিবাজ (কূটবুদ্ধি ব্যক্তি)। [সং. কূট + বুদ্ধি]।

কূটপ্রশ্ন

কূটপ্রশ্ন [ kūṭa-praśna ] বি. ১. দুর্বোধ্য বা জটিল প্রশ্ন; ২. বিব্রত করার বা ছলনা করার জন্য প্রশ্ন। [সং. কূট + প্রশ্ন]।

কূটনীতি

কূটনীতি [ kūṭa-nīti ] বি. ১. কুটিল নীতি; ২. কপটতা (কূটনীতির দ্বারা ক্ষমতা অর্জন করলেন); ৩. (প্রধানত এক রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের) কৌশলপূর্ণ রাজনীতি, diplomacy. [সং. কূট + নীতি]। কূটনীতিক, কূটনৈতিক–বিণ. কূটনীতিসম্পর্কিত (কূটনৈতিক সম্পর্ক, কূটনৈতিক আদান-প্রদান)।

কূটনৈতিক

কূটনৈতিক, কূটনীতিক–বিণ. কূটনীতিসম্পর্কিত (কূটনৈতিক সম্পর্ক, কূটনৈতিক আদান-প্রদান)।

কূটনীতিক

কূটনীতিক, কূটনৈতিক–বিণ. কূটনীতিসম্পর্কিত (কূটনৈতিক সম্পর্ক, কূটনৈতিক আদান-প্রদান)।

কূটতর্ক

কূটতর্ক [ kūṭa-tarka ] বি. কুতর্ক; এঁড়ে তর্ক। [সং. কূট + তর্ক]।

কূটকচালে

কূটকচালে–বিণ. ১. জটিল, দুর্বোধ্য; ২. বিঘ্নময়; ৩. ঘোরপ্যাঁচযুক্ত (কূটকচালে লোক); কূটিল, কলহপ্রিয়।

কূটকচাল

কূটকচাল–বি. ১. ঘোরপ্যাঁচ; ২. বাধাবিঘ্ন; ৩. চুলচেরা তর্ক।