কৃষক

কৃষক [ kṛṣaka ] বি. বিণ. যে ব্যক্তি কৃষিকাজ বা চাষ করে, চাষা, কৃষিজীবী। [সং. √কৃষ + অক]। কৃষককুল–বি. সমস্ত কৃষক। কৃষকসমাজ–বি. কৃষকশ্রেণির অন্তর্ভুক্ত সমস্ত লোক।

কৃশোদর

কৃশোদর [ kṛśōdara ] বিণ. ক্ষীণ বা সরু উদরবিশিষ্ট। [সং. কৃশ + উদর]। স্ত্রী. কৃশোদরী।

কৃশানু

কৃশানু [ kṛśānu ] বি. অগ্নি, আগুন (‘জানুভানু কৃশানু শীতের পরিত্রাণ’: ক. ক.)। [সং. √কৃশ + আনু]।

কৃশাঙ্গ

কৃশাঙ্গ [ kṛśāṅga ] বিণ. ১. ক্ষীণকার, শীর্ণকার; দুর্বল বা কাহিল দেহবিশিষ্ট। [সং. কৃশ + অঙ্গ]। বিণ. (স্ত্রী.) কৃশাঙ্গী।

কৃশলা

কৃশলা [ kṛśalā ] বি. চুল, কেশ। [সং. কৃশ + √লা + অ]।

কৃশরান্ন

কৃশরান্ন, কৃশর [ kṛśarānna, kṛśara ] বি. খিচুড়ি। [সং. √কৃ + শর, + অন্ন]।

কৃশর

কৃশর, কৃশরান্ন [ kṛśara, kṛśarānna ] বি. খিচুড়ি। [সং. √কৃ + শর, + অন্ন]।

কৃশতা

কৃশতা–বি. শীর্ণতা; দুর্বলতা।