কেজো

কেজো [ kējō ] বিণ. ১. কার্যদক্ষ, কাজে পটু (সে বেশ কেজো লোক); ২. কাজের সহায়ক (কেজো রকমের সমাধান); ৩. কাজের জন্য প্রয়োজনীয় (কেজো জিনিস)। [বাং. কাজ + উয়া > ও]।

কেচ্ছা

কেচ্ছা [ kēcchā ] বি. ১. কাহিনী, গল্প; ২. কুত্সা, কলঙ্ককাহিনী। [আ. কিস্সা]।

কৃত্

কৃত্১  [ kṛt ] বিণ. (সাধারণত পরপদে যুক্ত হয়) যে করে, সম্পাদক, কর্তা (পথিকৃত্, গ্রন্হকৃত্)। [সং. √ কৃ + ক্বিপ্]। কৃত্২  [ kṛt ] বি. (ব্যাক.) ধাতুর উত্তর বিহিত প্রত্যয়।

কৃত

কৃত১  [ kṛta ] বি. সত্যযুগ (কৃতযুগ)। [সং. √ কৃ + ত]। কৃত২  [ kṛta ] বিণ. ১. সম্পাদিত, সাধিত করা হয়েছে এমন (কৃতকর্ম, কৃত অপরাধ); ২. রচিত (কাশীরাম দাসকৃত মহাভারত); ৩. নির্মিত, গঠিত (মোগলগণের কৃত হর্ম্যরাজি); ৪. শিক্ষাপ্রাপ্ত, লব্ধ, আহৃত (কৃতবিদ্যা); ৫. নিযুক্ত, নির্ধারিত (কৃতদাস, কৃতকর্তব্য)। [সং. √ কৃ + ত]। কৃতক–বিণ. ১. কল্পিত; ২. কৃত্রিম। কৃতকপুত্র–বি. পালিত পুত্র। কৃতকর্মা (-র্মন্)–বিণ. কৃতী, কর্ম সম্পন্ন করেছে এমন; কর্মকুশল; অভিজ্ঞ। কৃতকাম–বিণ. যার কামনা সিদ্ধ হয়েছে, সিদ্ধমনোরথ; কৃতার্থ। কৃতকার্য–বিণ. সফল। কৃতকার্যতা–বি. সাফল্য। কৃতকীর্তি–বিণ. কীর্তি স্হাপন বা অর্জন করেছে এমন। কৃতকৃত্য–বিণ. কৃতকার্য, কর্তব্যকর্মে সফল। কৃততীর্থ–বিণ. তীর্থ পর্যটন, দানধ্যান ও পূজা সম্পন্ন করে ফিরেছে...

কৃতক

কৃতক–বিণ. ১. কল্পিত; ২. কৃত্রিম।

কৃতকর্মা

কৃতকর্মা (-র্মন্)–বিণ. কৃতী, কর্ম সম্পন্ন করেছে এমন; কর্মকুশল; অভিজ্ঞ।

কৃতকাম

কৃতকাম–বিণ. যার কামনা সিদ্ধ হয়েছে, সিদ্ধমনোরথ; কৃতার্থ।