কেরাঞ্চি

কেরাঞ্চি [ kērāñci ] বি. ভাড়াটে গোরুর গাড়ি। [হি. কিরাঁচি < আ. কেরোচ]।

কেমব্রিক

কেমব্রিক [ kēma-brika ] বি. সাদা রঙের মিহি লিনেনজাতীয় বস্ত্রবিশেষ। [ইং. cambric]।

কিনানো

কিনানো, কেনান–ক্রি. বি. অপরকে দিয়ে ক্রয় করানো।

কেনান

কেনান, কিনানো–ক্রি. বি. অপরকে দিয়ে ক্রয় করানো।

কেনা

কেনা, কিনা২–ক্রি. ক্রয় করা, মূল্যের বিনিময়ে নেওয়া (নতুন বই কিনেছে)। ☐ বিণ. ক্রয় করা হয়েছে এমন (কেনা গোলাম)। ☐ বি. ক্রয় (কেনাকাটা)। [< বাং. √ কিন্ + আ কিনা > কেনা]। কেনাদর–বি. যে দামে কেনা হয়েছে, ক্রয়মূল্য। কেনান, কিনানো–ক্রি. বি. অপরকে দিয়ে ক্রয় করানো। কেনাবেচা–বি. ক্রয়-বিক্রয়।

কেনাদর

কেনাদর–বি. যে দামে কেনা হয়েছে, ক্রয়মূল্য।

কেদারা

কেদারা১, কেদার২, [ kēdārā, kēdāra ] বি. সন্ধ্যাকালীন রাগবিশেষ (ব্যাকরণগতভাবে কেদারকে রাগ এবং কেদারাকে রাগিণী বলা হলেও সংগীতে এই দুটি রাগ অভিন্ন)। [সং. কেদার]। কেদারা২  [ kēdārā ] বি. চেয়ার (আরামকেদারা)। [পো. cadeira কাদেইরা]।

কেদার

কেদার১  [ kēdāra ] বি. ১. হিমালয় পর্বতে অবস্হিত হিন্দুতীর্থবিশেষ; ২. শিব; ৩. কৃষিক্ষেত্র, ক্ষেত; ৪. ক্ষেতের আলি; ৫. আলবাল। [সং. কে + √ দৃ + অ]। কেদারনাথ–বি. শিব, কেদারের অধীশ্বর। কেদার২, কেদারা১  [ kēdāra, kēdārā ] বি. সন্ধ্যাকালীন রাগবিশেষ (ব্যাকরণগতভাবে কেদারকে রাগ এবং কেদারাকে রাগিণী বলা হলেও সংগীতে এই দুটি রাগ অভিন্ন)। [সং. কেদার]। কেদারা২  [ kēdārā ] বি. চেয়ার (আরামকেদারা)। [পো. cadeira কাদেইরা]।