ক কেন্নো কেন্নো, কেন্নুই, কেন্নাই [ kēnnō, kēnnui, kēnnāi ] বি. (সাধারণত গাঢ় বাদামি বা মেরুন রঙের) বহুপদ কীটবিশেষ, যা ভয় পেলেই গোল হয়ে গুটিয়ে যায়, কানকোঁটারি। [দেশি]।
ক কেন্দ্রীভূত কেন্দ্রীভূত–বিণ. কেন্দ্রে আগত বা নীত (সরকারি ক্ষমতাকে কেন্দ্রীভূত করা); কেন্দ্রগত; কেন্দ্রে পরিণত।
ক কেন্দ্রিক কেন্দ্রিক–বিণ. (ন.শ.) কোনো কিছুকে কেন্দ্র করে রয়েছে বা ঘটছে এমন (নগরকেন্দ্রিক সভ্যতা, গ্রামকেন্দ্রিক, আত্মকেন্দ্রিক)।