অর্জন

অর্জন [ arjana ] বি. পরিশ্রম বা চেষ্টার দ্বারা প্রাপ্তি; চেষ্টায় পাওয়া; লাভ করা। [সং. √ অর্জ + অন]। অর্জা–ক্রি, পাওয়া চেষ্টার দ্বারা পাওয়া (‘অর্জিলাম জয়’)। অর্জয়িতা–বিণ. অর্জনকারী। অর্জিত [ arjita ] বিণ. চেষ্টা করে পাওয়া গেছে এমন, চেষ্টার দ্বারা প্রাপ্ত (অর্জিত বিদ্যা)।

অর্ধোদয়

অর্ধোদয় [ ardhōdaỷa ] বি. পূণ্য তিথিবিশেষ; পৌষ বা মাঘ মাসের অমাবস্যায় রবিবার দিনের বেলা শ্রবণা নক্ষত্র ও ব্যতীপাতঘটিত যোগ।

অর্ধোচ্চারিত

অর্ধোচ্চারিত [ ardhōccārita ] বিণ. অসম্পূর্ণভাবে উচ্চারিত; অস্পষ্টভাবে উচ্চারিত।

অর্জিত

অর্জিত [ arjita ] বিণ. চেষ্টা করে পাওয়া গেছে এমন, চেষ্টার দ্বারা প্রাপ্ত (অর্জিত বিদ্যা)। বি. অর্জন।  

অর্জক

অর্জক [ arjaka ] বিণ. অর্জন করে এমন। [সং. √ অর্জ + অক]।

অর্ধেন্দু

অর্ধেন্দু [ ardhēndu ] আংশিকভাবে উদিত চাঁদ; চাঁদের অংশ।

অর্চিষ্মান

অর্চিষ্মান [ arcişmāna ] বিণ. জ্যোতি বা দীপ্তি আছে এমন, জ্যোতিষ্মান, দীপ্তিমান। বি. ১. সূর্য; ২. অগ্নি। [সং. অর্চিস্ + মত্]।