কোমরবাঁধা

কোমরবাঁধা–ক্রি. বি. ১. দৃঢ় সংকল্প করা; ২. কোনো কার্যসাধনে উঠে-পড়ে লাগা (এবার কোমর বেঁধে কাজে লাগো)।

কোমরজল

কোমরজল–বি. কোমর অবধি জল, যে জল কোমর পর্যন্ত গভীর।

কোমরবন্ধ

কোমরবন্ধ–বি. কোমরে বাঁধার পটিবিশেষ, পোটি, বেল্ট্, belt.

কোমর

কোমর [ kōmara ] বি. কটি, মাজা (কোমরের ব্যথা)। [ফা. কমর্]। কোমরবন্ধ–বি. কোমরে বাঁধার পটিবিশেষ, পোটি, বেল্ট্, belt. কোমরজল–বি. কোমর অবধি জল, যে জল কোমর পর্যন্ত গভীর। কোমরবাঁধা–ক্রি. বি. ১. দৃঢ় সংকল্প করা; ২. কোনো কার্যসাধনে উঠে-পড়ে লাগা (এবার কোমর বেঁধে কাজে লাগো)।

কোবিদ

কোবিদ [ kōbida ] বিণ. পণ্ডিত; (কোনো বিদ্যায়) দক্ষ, পারদর্শী (অস্ত্রকোবিদ, শিল্পকোবিদ)। [সং. কো + √ বিদ্ + অ]।

কোফতা

কোফতা–কোপ্তা-র বানানভেদ।

কোপ্তা

কোপ্তা, কোফতা [ kōptā, kōphatā ] বি. পেষা মাছ বা মাংসের বড়া দিয়ে তৈরি ঝোলবিশেষ। [ফা. কোফ্তা]।

কোপী

কোপী (-পিন্)–বিণ. রাগী, ক্রোধী, ক্রুদ্ধ।

কোপিত

কোপিত [ kōpita ] বিণ. ক্রুদ্ধ করা হয়েছে এমন, রোষিত, যাকে রাগিয়ে দেওয়া হয়েছে (ক্রমাগত নিন্দাবাদে কোপিত হয়ে তিনি উঠে গেলেন)। [সং. √ কুপ্ + ণিচ্ + ত]। কোপী (-পিন্)–বিণ. রাগী, ক্রোধী, ক্রুদ্ধ।