অর্ডার

অর্ডার [ arḍāra ] বি. ১. হুকুম, আদেশ; নির্দেশ (আমার অর্ডার মানতে হবে); ২. ফরমাশ (জামার অর্ডার দিয়েছি)। [ইং. order]। অর্ডারি–বিণ. ফরমায়েশি, ফরমাশ অনুযায়ী তৈরী হয়েছে বা করা হয়েছে এমন (অর্ডারি মাল)।

অর্ণব

অর্ণব–বি. সমুদ্র, সাগর। [সং. অর্ণস + ব, নিপাতনে]। অর্ণবপোত, অর্ণবযান–বি. সমুদ্রগামী জাহাজ, সমুদ্রে চলাচল করে  এমন যান।

অর্পিত

অর্পিত–বিণ. দেওয়া হয়েছে বা ন্যস্ত করা হয়েছে এমন। স্ত্রী. অর্পিতা। বি. অর্পণ।

অর্ডারি

অর্ডারি–বিণ. ফরমায়েশি, ফরমাশ অনুযায়ী তৈরী হয়েছে বা করা হয়েছে এমন (অর্ডারি মাল)। বি. অর্ডার।

অর্পণ

অর্পণ [ arpaņa ] বি. ১. দান, দেওয়া (এই ধন তোমাকেই অর্পণ করলাম); ২. স্হাপন; ৩. ন্যাস; ন্যস্ত করা (দায়িত্ব অর্পণ, ভারার্পণ)। [সং. √ অর্পি + অন]। অর্পিত–বিণ. দেওয়া হয়েছে বা ন্যস্ত করা হয়েছে এমন। স্ত্রী. অর্পিতা। অর্পণীয়–বিণ. অর্পণ করার যোগ্য। অর্পয়িতা (-তৃ)–বি. বিণ. অর্পণকারী। স্ত্রী. অর্পয়িত্রী।

অর্জুন

অর্জুন [ arjuna ] বি. ১. পাণ্ডুর তৃতীয় পুত্র; ২. রাজা শতবীর্য, ৩. চোখের রোগবিশেষ, আঞ্জনি; ৪. গাছবিশেষ। [সং. √ অর্জ + উন]।

অর্ধ

অর্ধ [ ardha ] বি. ১. সমান দুই ভাগের এক ভাগ (ব্যাসার্ধ); ২. দুই ভাগের যেকোনো এক ভাগ। বিণ. বিণ.বিণ. ১. আধা, আধাআধি (অর্ধাংশ); ২. দুই ভাগে বিভক্ত  (অর্ধবঙ্গ); ৩. অসম্পূর্ণ বা আংশিক (অর্ধাশন; অর্ধাহার)। ক্রি-বিণ. আংশিকভাবে (অর্ধনির্মিত, অর্ধভুক্ত)। [সং. √ ঋধ্ + অ]। অর্ধকথন–বি. অসম্পূর্ণ কথা। অর্ধকথিত–বিণ. কিছুটা বলা হয়েছে এমন, আংশিক বলা হয়েছে এমন। অর্ধকৃত–বিণ. অর্ধেক করা হয়েছে বা দুটি অংশে ভাগ করা হয়েছে এমন। অর্ধগ্রাস–বি. আংশিক গ্রাস। অর্ধচন্দ্র–বি. ১. চাঁদের অংশ; অর্ধপ্রকাশিত  চাঁদ; ২. (ব্যঙ্গে) গলাধাক্কা; গলাধাক্কা দিয়ে বিতাড়িত করা (অর্ধচন্দ্র দেওয়া)। অর্ধচন্দ্রাকার, অর্ধচন্দ্রাকৃতি–বিণ. আধখানা চাঁদের আকারবিশিষ্ট। অর্ধদিবস–বি. ১. অর্ধেক দিন; দুই প্রহর;  ২. মধ্যাহ্ন; ৩. এক দিন-রাত্রির...

অর্জা

অর্জা–ক্রি, পাওয়া চেষ্টার দ্বারা পাওয়া (‘অর্জিলাম জয়’)।