অর্শ

অর্শ [ arśa ] বি. মলনালির রোগবিশেষ, piles. [সং. √ ঋ + অস্ + অ শ্ আগম; √ ঋ + শ + অ]।

অর্যমা

অর্যমা [ aryamā ] (-মন্) বি. ১. সূর্য; ২. নক্ষত্রবিশেষ। [সং. √ ঋ + মন্]।

অর্ভক

অর্ভক [ arbhaka ] বি. ১. শিশু; ২. পশুর শাবক; ৩. বালক। বিণ. ১. ক্ষুদ্র; ২. অল্প; ৩. দুর্বল, ক্ষীণ; ৪. মুর্খ। [সং. √ ঋ + ভ + ক]।

অর্থকামী

অর্থকামী (-মিন)–বিন. টাকাপয়সা পেতে চায় এমন।

অর্বুদ

অর্বুদ [ arbuda ] বি. ১. দশ কোটি; ২. রোগবিশেষ, আব, tumour. [সং. √ অর্ব্ + উদ]।