অর্থপিশাচ

অর্থপিশাচ–বিণ. বি. অর্থ উপার্জনের জন্য ন্যায়-অন্যায় বা উচিত-অনুচিত বিচার করে না এমন (ব্যক্তি)।

অর্হ

অর্হ [ arha ] বিণ. যোগ্য (শ্রদ্ধার্হ, পূজার্হ); পূজ্য, পূজার যোগ্য। বি. মূল্য (মহার্হ)। [সং. √ অর্হ্ + অ]। অর্হণ, অর্হণা–বি. পূজা; যোগ্যতা। অর্হণীয়–বিণ. পূজনীয়, পূজ্য।

অর্থনৈতিক

অর্থনৈতিক–বিণ. ধনবিজ্ঞানবিষয়ক (আর্থনীতিক-এর  অসংগত কিন্তু প্রচলিত রূপভেদ)।

অর্থনাশ

অর্থনাশ–বি. টাকাপয়সার অপব্যয়; ধনক্ষয়।

অর্শা

অর্শা, অর্শানো, (বর্জি.) অর্সা, (বর্জি.) অর্সানো [ arśā, arśānō, (barji.) arsā, (barji.) arsānō ] ক্রি. ১.  বর্তানো, উত্তরাধিকার সূত্রে বা অন্যভাবে পাওয়া, অধিকারে আসা (পিতার সম্পত্তি পুত্রে অর্শে বা অর্শায়); ২. স্পর্শ করা (দোষ অর্শায়); ৩. ভাগ্যে ঘটা। [ফা. উর্স্ > বাং. √ অর্শ্ + আ, আনো]।

অর্থদণ্ড

অর্থদণ্ড–বি. জরিমানা; (আল.) অকারণ টাকাপয়সা খরচ (একগাদা অর্থদণ্ড হল)।