ও ওয়াহাবি ওয়াহাবি, (বর্জি.) ওয়াহাবী, ওহাবি [ ōỷāhābi (barji.) ōỷāhābī, ōhābi ] বিণ. বি. মুসলমান ধর্মসংস্কারক আবদুল ওয়াহাব-এর অনুগামী। [আ. ওয়হাবী]।
ও ওয়াস্তা ওয়াস্তা [ ōỷāstā ] বি. ১. অপেক্ষা; ২. তোয়াক্কা, ভরসা (সে কারও ওয়াস্তা করে না); ৩. উপায় (শত্রুসৈন্য টুকে পড়লে আর ওয়াস্তা থাকবে না); ৪. হেতু, জন্য, দরুন (কারও ওয়াস্তে কিছু করা)। [আ. ওয়াস্তা]।
ও ওয়ালা ওয়ালা [ ōỷālā ] তদ্ধিত প্রত্যয়বিশেষ ১. ব্যবসায়ী, বিক্রেতা (ফলওয়ালা); ২. পেশাধারী (ফেরিওয়ালা, পাহারাওয়ালা); ৩. অধিকারী, মালিক (বাড়িওয়ালা, টাকাওয়ালা লোক)। [হি. ওয়ালা]। স্ত্রী. ওয়ালি, উলি। ওআলা [ oālā ] ওয়ালা-র রূপভেদ।