ও ওরাংওটাং ওরাংওটাং [ ōrā-ṃōţā ] বি. মনুষ্যাকৃতি দীর্ঘবাহু বৃক্ষবাসী বানরজাতীয় প্রাণী, যাদের প্রধানত সুমাত্রা ও বোর্নিয়ো-র বনাঞ্চলে দেখা যায়। [ইং. orange-outang. মালয়ি ভাষায় মূল অর্থ বনের মানুষ বা বনমানুষ]।
ও ওরম্বা ওরম্বা, ওড়ম্বা [ ōrambā, ōḍmbā ] বি. ১. অকর্মা লোক; যে কেবল ঘুরে ফিরে বেড়ায়; ২. লম্পট ব্যক্তি। [প্রাকৃ. √ উরুম্বা]।
ও ওরফে ওরফে [ ōraphē ] অব্য. বি. ১. বনাম, নামান্তরে (এই লোকটিই রতন ওরফে বাবু); ২. উপনাম, ডাকনাম। [আ. উর্ফ্]।
ও ওর ওর১ [ ōra ] বি. (বৈ. সা.) অন্ত, পার, সীমা (‘রূপের নাহিক ওর’: চণ্ডী)। [হি. ওর]। ওর২ [ ōra ] সর্ব. তার, ওই ব্যক্তির। [সং. অদস্]।