ঐতিহ্য [ aitihya ] বি. ১. পরম্পরায় চলে আসে এমন চিন্তা বিশ্রুতি বা বিশ্বাস (ভারতের প্রাচীন ঐতিহ্য অনুসারে মহাভারত রচিত হয়েছিল কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসের দ্বারা); ২. পরম্পরাগত চিন্তা সংস্কার ভাবধারা অভ্যাস প্রভৃতি, tradition (ভারতের জাতীয় ঐতিহ্য, দেশের ঐতিহ্যের বিরোধী কাজ)। [সং. ইতিহ + য]।
ঐতিহাসিক [ aiti-hāsika ] বিণ. ১. ইতিহাসজ্ঞ; ২. ইতিহাসসম্পর্কিত; ৩. ইতিহাসে স্হান লাভ করার যোগ্য (ঐতিহাসিক ঘটনা)। বি. ইতিহাস জানেন এমন ব্যক্তি; ইতিহাস রচনা করেন এমন ব্যক্তি (তিনি একজন বিখ্যাত ঐতিহাসিক)। [সং. ইতিহাস + ইক]।