একদম

একদম–ক্রি-বিণ. একেবারেই, সম্পূর্ণ, মোটেই (একদম ভালো লাগেনি)।

একত্রিত

একত্রিত–বিণ. (বাং. প্রয়োগ) সমবেত, মিলিত।

একত্র

একত্র–অব্য. ক্রি-বিণ. বিণ একস্হানে মিলিতভাবে; সমবেত।

একত্ব

একত্ব–বি. অভিন্নতা, একতা; ঐক্য।

একতাল

একতাল, একতালা–বি. সংগীতের বারো মাত্রার তালবিশেষ।

একতারা

একতারা–বি. একটিমাত্র তারবিশিষ্ট বাদ্যযন্ত্র।