এ এজলাস এজলাস, ইজলাস [ ēja-lāsa, ija-lāsa ] বি. বিচারালয়, আদালত (এর ফয়সালা এজলাসেই হবে)। [ফা. ইজ্লাস]।
এ এজমালি এজমালি, ইজমালি [ ēja-māli, ija-māli ] বিণ. একাধিক লোকের অধিকারভুক্ত, যৌথ (এজমালি সম্পত্তি)। [আ. ইজমাল]।
এ এগারো এগারো [ ēgārō ] বি. বিণ. ১১ সংখ্যা বা সংখ্যক। [সং. একাদশন্, প্রাকৃ. এক্বরহ]। এগারোই–বি. বিণ. মাসের এগারো তারিখ বা তারিখের।
এ এগনো এগনো, এগোনো [ ēganō, ēgōnō ] ক্রি. অগ্রসর হওয়া; সামনে যাওয়া (তুমি এগোচ্ছ না কেন?)। বি. অগ্রসর হওয়া (বারবার এমন এগোনো-পেছোনো করছ কেন?)। [বাং. এগা + আনো]। এগিয়ে দেওয়া–ক্রি.বি. আগে যেতে বা অগ্রসর হতে সাহায্য করা; অন্যের অভীষ্টলাভের সুযোগ সৃষ্টি করা।