এতত্

এতত্ [ ētat ] (-তদ্) সর্ব. বিণ. এই, ইনি, উপস্হিত ব্যক্তি বা বস্তু (এতদ্বিষয়ে, এতদ্দেশে, এতদ্দ্বারা)। [সং. এতদ্]। এতত্কালীন–বিণ. এইসময়ের; একালের, ইদানীন্তন। এতদতিরিক্ত–বিণ. এর বেশি; এ ছাড়া। এতদবস্হা–বি. এই অবস্হা। এতদর্থে–ক্রি-বিণ. এই জন্য; এই মর্মে। এতদীয়–বিণ. এই ব্যক্তি বা বস্তুসম্বন্ধীয়, এতত্সংক্রান্ত। এতদুদ্দেশ্যে–ক্রি-বিণ. এই অভিপ্রায়ে; এই জন্য; এই উপলক্ষ্যে। এতদ্দেশ–বি. এই দেশ। এতদ্দেশীয়–বিণ. এই দেশের। এতদ্রূপ–বিণ. এইরূপ, এইরকম। এতদ্ব্যতীত–অব্য. এ ছাড়া। এতদ্ভিন্ন–অব্য. এ ছাড়া।

এতটুকু

এতটুকু–বিণ. ১. এইটুকু; সামান্য পরিমাণ; যত্কিঞ্চিত্, অত্যল্প; ২. লজ্জা ঘৃণা বা সংকোচে জড়সড় (লজ্জায় এতটুকু হয়ে গেলাম)।

এত

এত [ ēta ] বিণ. বি. এই পরিমাণ বা সংখ্যক; এমন বেশি। [সং. এতাবত্-প্রাকৃ এত্তঅ]। এতটুকু–বিণ. ১. এইটুকু; সামান্য পরিমাণ; যত্কিঞ্চিত্, অত্যল্প; ২. লজ্জা ঘৃণা বা সংকোচে জড়সড় (লজ্জায় এতটুকু হয়ে গেলাম)।

এণ্ডি

এণ্ডি [ ēņḍi ] এণ্ডী–বি. (আসামে উত্পন্ন এরণ্ডপত্রভোজী কীটজাত) তসরবিশেষ। [সং. এরণ্ড>এণ্ড+বাং. ই, ঈ]।

এণ্ডাবাচ্ছা

এণ্ডাবাচ্ছা–বি. অত্যন্ত ছোট ছোট ছেলেমেয়ে বা সন্তানের দল।

এণ্ডায়-গণ্ডায়

এণ্ডায়-গণ্ডায়–ক্রি-বিণ. বিণ. গোঁজামিল দিয়ে বা গোঁজামিলপূর্ণ।

এণ্ডা

এণ্ডা [ ēņḍā ] বি। আন্ডা ডিম, অত্যন্ত ছোট ছেলে বা মেয়ে বা সন্তান। [ সং. অণ্ড ] এণ্ডায়-গণ্ডায়–ক্রি-বিণ. বিণ. গোঁজামিল দিয়ে বা গোঁজামিলপূর্ণ। এণ্ডাবাচ্ছা–বি. অত্যন্ত ছোট ছোট ছেলেমেয়ে বা সন্তানের দল।

এণী

এণী–এণ-এর স্ত্রীলিঙ্গ।

এণিকা

এণিকা–এণক-এর স্ত্রীলিঙ্গ।