এ এতাদৃশ এতাদৃশ, এতাদৃক্ [ ētādŗśa, ētādŗk ] (-দৃশ্) বিণ. এইরকম, এমন, ঈদৃশ। [সং. এতদ্ + √ দৃশ্ + অ, ক্বিপ্]। স্ত্রী. এতাদৃশী।
এ এতবার এতবার১, এত্বার১ [ ētabāra, ētbāra ] বি. রবিবার। [আ. এত্বার, তু. সং. আদিত্যবার]। এতবার২, এত্বার২ [ ētabāra, ētbāra ] বি. বিশ্বাস, প্রত্যয়। [আ. ইতেবার]। এতবার৩ [ ētabāra ] ক্রি-বিণ. এত বেশি বার বা দফায় (এতবার যাচ্ছ কেন?)। [সং. এতদ্ + বার]।