এমএ

এম এ, এম এসসি, এম কম [ ēma ē, ēma ēsasi, ēma kama ] বি. যথাক্রমে কলা বা মানবিকবিদ্যা, বিজ্ঞান ও বাণিজ্যে বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডিগ্রি বা উপাধি। [ইং. M.A., M.Sc., M.Com.]।

এবেলা

এবেলা [ ēbēlā ] ক্রি-বিণ. (এ বেলা -র রূপভেদ); ১. দিনের এই ভাগে বা অংশ (এবেলা সে কিছুই খায়নি); ২. এখন, এইসময় (‘এবেলা ডাক পড়েছে’: রবীন্দ্র)। [বাং. এ (এই) + বেলা]।

এবে

এবে [ ēbē ] অব্য. ক্রি-বিণ. (কাব্যে) এখন, এইসময়। [হি. মৈ. অব]।

এবার

এবার [ ēbāra ] বি. ক্রি-বিণ. ১. এই সময়ে (এবার আবার শুরু হল, এবার যাব); ২. এই যাত্রায় (এবার তুমি পেলে না); ৩. এখন (এবার তবে আসি); ৪. এই বছর (এবার তেমন ধান হয়নি); ৫. এই জীবন, এই জীবনে (এবারের খেলা সাঙ্গ হল)। [বাং. এ (এই) + বার]। এবারকার–বিণ. এবারের। এবারের মতো–ক্রি-বিণ. এ যাত্রায়. এই দফায়; এই জন্মের মতো।

এবাদতখানা

এবাদতখানা–বি. প্রার্থনাগৃহ, উপাসনার স্হান; মোগল সম্রাট আকবরের প্রতিষ্ঠিত ধর্মচর্চার গৃহ। [আ. ই’বাদত্ + ফা. খানা]।

এবাদত

এবাদত, ইবাদত [ ēbādata, ibādata ] বি. প্রার্থনা, উপাসনা। [আ. ইবাদত্]। এবাদতখানা–বি. প্রার্থনাগৃহ, উপাসনার স্হান; মোগল সম্রাট আকবরের প্রতিষ্ঠিত ধর্মচর্চার গৃহ। [আ. ই’বাদত্ + ফা. খানা]।

এবরানামা

এবরানামা–বি. (সচ. স্ত্রীধনের) দাবি পরিত্যাগের স্বীকৃতি বা স্বীকৃতিপত্র। [আ. ইব্রা + ফা নামহ্]।

এবরা

এবরা [ ēbarā ] বি. রেহাই, অব্যাহতি; ছাড়। [আ. ইব্রা]। এবরানামা–বি. (সচ. স্ত্রীধনের) দাবি পরিত্যাগের স্বীকৃতি বা স্বীকৃতিপত্র। [আ. ইব্রা + ফা নামহ্]।