এশিয়া

এশিয়া, এসিয়া [ ēśiỷā, ēsiỷā ] বি. পৃথিবীর মহাদেশগুলির মধ্যে আয়তনে বৃহত্তমটি। [ইং. Asia]। এশিয়াবাসী (-সিন্)–বিণ. এশিয়া মহাদেশের অধিবাসী, এশিয়ায় বসবাসকারী।

এলোপাথাড়ি

এলোপাথাড়ি, এলোধাবাড়ি–বিণ. ক্রি-বিণ. এলোমেলো, বিশৃঙ্খল; ক্রমাগত (এলোপাথাড়ি ছোটা)।

এলো

এলো১ [ ēlō ] এল -এর বানানভেদ। এলো২ [ ēlō ] বিণ. এলানো; আলুলায়িত (এলো চুল); শিথিল (এলো খোঁপা); অসংযত, অসম্বন্ধ, এলোমেলো (এলো কথা); অবাধ, বিশৃঙ্খল (এলো বাতাস)। [সং. আকুল]। এলোপাথাড়ি, এলোধাবাড়ি–বিণ. ক্রি-বিণ. এলোমেলো, বিশৃঙ্খল; ক্রমাগত (এলোপাথাড়ি ছোটা)। এলোমেলো–বিণ. অগোছালো, অসম্বদ্ধ।

এলেমদার

এলেমদার–বিণ. ক্ষমতাশালী; দক্ষ, পটু; চৌকস (এলেমদার লোক)। [আ. ইলম্ + ফা. দার]।

এলেম

এলেম১ [ ēlēma১. ] এলাম বা আসিলাম -এর কাব্যরূপ বা আঞ্চ. রূপ। এলেম২ [ ēlēma২. ] বি. ক্ষমতা; দক্ষতা (ছেলেটার এলেম আছে বলতে হবে)। [আ. ইল্ম্]। এলেমদার–বিণ. ক্ষমতাশালী; দক্ষ, পটু; চৌকস (এলেমদার লোক)। [আ. ইলম্ + ফা. দার]।

এলেবেলে

এলেবেলে [ ēlē-bēlē ] বি. বিণ. গুরুত্বহীন (জিনিস বা লোক); যাকে ধরা বা গোনা হয় না এমন (লোক)। [দেশি]।

এলাম

এলাম [ ēlāma ] ক্রি. আসিলাম -এর চলিত ও আধুনিকতর রূপ।