একাদশ বৃহস্পতি
একাদশ বৃহস্পতি 1 (জ্যোতিষ.) জাতকের রাশিচক্রের একাদশ কক্ষে বৃহস্পতি-গ্রহের অবস্হান; 2 (আল.) অত্যন্ত শুভ বা উন্নতির সময়। বুদ্ধিতে বৃহস্পতি অতি বুদ্ধিমান। বৃহস্পতিবারের বারবেলা বি. জ্যোতিষশাস্ত্রমতে বৃহস্পতিবারের যে সময়ে শুভকাজ নিষিদ্ধ।
এফোঁড়-ওফোঁড়
এফোঁড়-ওফোঁড় বিণ. এক দিক থেকে অন্য দিক পর্যন্ত বিদ্ধ (তলোয়ার দিয়ে এফোঁড়-ওফোঁড় করেছে)।
এক হাত নেওয়া
এক হাত নেওয়া ক্রি. বি. অপ্রীতিকর কথা শুনানো; পূর্ব শত্রুতার প্রতিশোধ নেওয়া। [এক দ্র]।