উইধরা

উইধরা, উইলাগা–বিণ. উইয়ের দ্বারা আক্রান্ত। 

উইঢিপি

উইঢিপি, উইঢিবি–বি. উইপোকা মাটি খুঁড়ে ঢিপির মতো যে বাসা তৈরি করে।

উই

উই [ ui ] বি. পিঁপড়ের মতো কীটবিশেষ, বল্মীক। [দেশি]। উইঢিপি, উইঢিবি–বি. উইপোকা মাটি খুঁড়ে ঢিপির মতো যে বাসা তৈরি করে। উইধরা, উইলাগা–বিণ. উইয়ের দ্বারা আক্রান্ত।

ঊর্ধ্বরেখা

ঊর্ধ্বরেখা বি. (সচ.) মণিবন্ধ থেকে অঙ্গুলিমূল পর্যন্ত প্রসারিত করতলস্হ রেখাবিশেষ-যার দ্বারা ভাগ্য বিচার করা হয়।

ঊহ্য

ঊহ্য [ ūhya ] বিণ. ১. অনুক্ত, বলা বা উল্লেখ করা হয়নি এমন; ২. অনুমান করে নিতে হয় এমন, অনুমেয়। [সং. √ ঊহ্ + য]।

ঊহিনী

ঊহিনী [ ūhinī ] বি. সমষ্টি (অক্ষৌহিণী)। [সং. √ ঊহ্ + ইন্ + ঈ]।

ঊষ্মা

ঊষ্মা [ ūşmā ] উষ্মা-র বর্জি. বানানভেদ।

ঊষ্ম

ঊষ্ম [ ūşma ] উষ্ম-র বর্জি. বানানভেদ।

ঊষর

ঊষর [ ūşara ] বিণ. ১. যে মাটিতে ভালো ফসল উত্পন্ন হয় না, অনুর্বর (ঊষর মরু); ২. যার মাটি নোনা বা ক্ষারময়। [সং. √ ঊষ্ + র]।