উ

উচ্ছে

উচ্ছে [ ucchē ] বি. রেঁধে খাওয়ার উপযুক্ত তেতো সবজিফলবিশেষ। [দেশি]।
উ

উচ্ছৃঙ্খল

উচ্ছৃঙ্খল [ ucchŗńkhala ] বিণ. শৃঙ্খলা বা নিয়মের শাসন নেই এমন; যথেচ্ছাচারী; অনিয়ন্ত্রিত; নিয়ম বা বিধি মানে না এমন। [সং. উত্ + শৃঙ্খলা]। বি. উচ্ছৃঙ্খলতা।
উ

উচ্ছিষ্টান্ন

উচ্ছিষ্টান্ন–বি. ভাত বা রাঁধা অন্য খাদ্যের ভুক্তাবশেষ; কেউ খেয়ে চলে যাবার পর পাতে যে খাবার পড়ে থাকে।
উ

উচ্ছিষ্টভোজী

উচ্ছিষ্টভোজী (-জিন্)–বিণ. অন্যের ভুক্তাবশেষ খায় এমন; পরমুখাপেক্ষী।
উ

উচ্ছিষ্ট

উচ্ছিষ্ট [ ucchişţa ] বি. বিণ. ১. ভুক্তাবশেষ, এঁটো, খাওয়ার পর পাতে যা অবশিষ্ট থাকে; ২. (মূলত ভাত) খাওয়ার পর মূখ ধোয়া হয়নি এমন (উচ্ছিষ্ট মুখ)। [সং. উত্ + √ শিষ্ + ত]। উচ্ছিষ্টভোজী (-জিন্)–বিণ. অন্যের ভুক্তাবশেষ খায় এমন; পরমুখাপেক্ষী। উচ্ছিষ্টান্ন–বি. ভাত বা রাঁধা অন্য খাদ্যের ভুক্তাবশেষ; কেউ খেয়ে চলে যাবার পর পাতে যে খাবার পড়ে থাকে।
উ

উচ্ছিন্ন

উচ্ছিন্ন [ ucchinna ] বিণ. উচ্ছেদ হয়েছে এমন, উত্পাটিত; উন্মূলিত; বিনাশপ্রাপ্ত, বিনষ্ট। [সং. উত্ + √ ছিদ্ + ত]।
উ

উচ্ছিদ্যমান

উচ্ছিদ্যমান [ ucchidya-māna ] বিণ. যার বিনাশ ঘটছে; যার উচ্ছেদ হচ্ছে (উচ্ছিদ্যমান অরণ্য)। [সং. উত্ + √ ছিদ্ + মান (শানচ্)]।
উ

উচ্ছিত্তি

উচ্ছিত্তি [ ucchitti ] বি. উচ্ছেদ; বিনাশ; উত্সাদন; নির্মূল হওয়া। [সং. উত্ + √ ছিদ্ + তি]।
উ

উচ্ছলিত

উচ্ছলিত–বিণ. দোলিত; উচ্ছ্বসিত; ফুলে বা উথলে উঠেছে এমন; স্ফীত।