উ উত্পিঞ্জর উত্পিঞ্জর [ ut-piñjara ] বিণ. ১. পিঞ্জরমুক্ত, খাঁচা থেকে মুক্তি পেয়েছে এমন; ২. বন্ধনমুক্ত (উত্পিঞ্জর পাখি)। [সং. উত্ + পিঞ্জর]।
উ উদো উদো, উধো [ udō, udhō ] বিণ. নির্বোধ, কাণ্ডজ্ঞানহীন; হাবাগবা। [দেশি]। উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে–একজনের কাজের দায় অন্যায়ভাবে বা অজ্ঞাতসারে আর একজনের উপর আরোপ করা। উদোমাদা, উধোমাদা–বিণ. বোকাসোকা, হাবাগবা।
উ উদূখল উদূখল [ udūkhala ] বি. উখলি, যে পাত্রের মধ্যে শস্যাদি রেখে মুষল দিয়ে পেষাই বা পরিষ্কার করা হয়। [সং. উত্ + উ + খ + √ লা + অ]।