উত্সার
উত্সার [ ut-sāra ] বি. ১. দূরীকরণ, অপনয়ন; ২. ঊর্ধ্বে ক্ষেপণ। [সং. উত্ + √ সৃ + অ]। উত্সারক–বিণ. বি. উত্সারণকারী। উত্সারণ–বি. উত্সার। উত্সারণীয়–বিণ. উত্সার বা উত্সারণ করার যোগ্য; উত্সারণ করতে হবে এমন। উত্সারিত–বিণ. ১. দূরীকৃত; ২. উত্ক্ষিপ্ত; ৩. চালিত (‘উত্সারিত নব জীবন নির্ভর’: রবীন্দ্র)। স্ত্রী. উত্সারিতা।
উত্সর্গ
উত্সর্গ [ ut-sarga ] বি. ১. সত্ বা শুভ উদ্দেশ্যে দেবতাকে অর্পণ; ২. স্বত্বত্যাগ; দান; ৩. পরিত্যাগ (জীবন উত্সর্গ করা); ৪. নিবেদন (বইটি তিনি তাঁর পিতাকে উত্সর্গ করেছেন); ৫. প্রতিষ্ঠা করা (পুকুর উত্সর্গ করা)। [সং. উত্ + √ সৃর্জ্ + অ]। উত্সর্গপত্র–বি. গ্রন্হাদির যে পৃষ্ঠায় তা লিখিতভাবে কাউকে নিবেদন করা হয়। উত্সর্গীকৃত–(বাং. প্রয়োগে) উত্সর্গিত বিণ. উত্সর্গ করা হয়েছে এমন; নিবেদিত।