উ উনিশ উনিশ [ uniśa ] বি. বিণ. ১৯ সংখ্যা বা সংখ্যক। [সং. ঊনবিংশতি]। উনিশে–বি. বিণ. মাসের উনিশ তারিখ বা তারিখের। উনিশবিশ–বি. অতি সামান্য তফাত; অল্প পার্থক্য।
উ উনপাঁজুরে উনপাঁজুরে [ una-pān̐jurē ] বিণ. ১. যার পাঁজর দুর্বল অর্থাত্ যে দুর্বলচেতা, দুর্বল; ২. হতভাগ্য। [বাং. উন ( এ]।
উ উধাত্ত উধাত্ত [ udhātta ] বিণ. অদৃশ্য, নিরুদ্দেশ; চোখের আড়ালে চলে গেছে এমন (লোকটা টাকাটা নিয়ে উধাত্ত হয়ে গেছে)। বি. ঊর্ধ্বে ধাবন, (‘উধাত্ত করিয়া আইল পাঢীনগর’: গো. গী.)। [< সং. উদ্ধাবন]।