উন্মোচন

উন্মোচন [ unmōcana ] বি. খুলে ফেলা, উদ্ঘাটন; বন্ধন বা আবরণ মুক্ত করা (মূর্তির আবরণ উন্মোচন করা)। [সং. উদ্ + মোচন]। উন্মোচিত–বিণ. খুলে ফেলা হয়েছে এমন, উদ্ঘাটিত।

উন্মেষিত

উন্মেষিত, উন্মিষিত [ unmişita ] বিণ. উন্মেষ করা হয়েছে এমন; বিকশিত, উন্মীলিত।

উন্মেষ

উন্মেষ, উন্মেষণ [ unmēşa, unmēşaņa ] বি. ১. চোখ মেলা, উন্মীলন; ২. উদ্রেক; সঞ্চার; ৩. উদ্ভব; প্রকাশ (জ্ঞানের উন্মেষ, সভ্যতার উন্মেষ, চেতনার উন্মেষ)। [সং. উদ্ + √ মিষ্ + অ, অন]। উন্মেষিত, উন্মিষিত [ unmişita ] বিণ. উন্মেষ করা হয়েছে এমন; বিকশিত, উন্মীলিত।

উন্মূলয়িত্রী

উন্মূলয়িত্রী–উন্মূলয়িত্রী এবং উন্মূলয়িতৃ-এর স্ত্রীলিঙ্গ।

উন্মূলয়িতা

উন্মূলয়িতা (-তৃ)–বিণ. উন্মূলনকারী। স্ত্রী. উন্মূলয়িত্রী।

উন্মূলিত

উন্মূলিত–বি. সমূলে উত্পাটিত করা হয়েছে এমন।

উন্মূলন

উন্মূলন–বি. সমূলে উত্পাটন; উচ্ছেদ; বিনাশ।