উ উপগম উপগম, উপগমন [ upa-gama, upa-gamana ] বি. ১. আবির্ভাব, উত্পত্তি (ক্রোধোপগম, গ্রীষ্মোপগম); ২. উপস্হিতি; ৩. কাছে বা নিকটে যাওয়া; ৪. লাভ, প্রাপ্তি; ৫. স্ত্রীসংগম। [সং. উপ + √ গম্ + অ, অন]।
উ উপগত উপগত [ upa-gata ] বিণ. ১. উপস্হিত; সমাগত; ২. সন্নিহিত, নিকটবর্তী; ৩. সংঘটিত, ঘটেছে এমন; ৪. আসক্ত, অনুরক্ত; ৫. মৈথুন বা রতিক্রিয়া করেছে এমন; ৬. লব্ধ; জ্ঞাত। [সং. উপ + √ গম্ + ত]।
উ উপক্ষার উপক্ষার [ upa-kşāra ] বি. নাইট্রোজেনযুক্ত মৌলিক পদার্থবিশেষ, alkaloid (বি. প.)। [সং. উপ + ক্ষার]।
উ উপক্রোশ উপক্রোশ [ upa-krōśa ] বি. নিন্দা, কুত্সা। [সং. উপ + √ ক্রুশ্ + অ]। উপক্রোষ্টা–বিণ. নিন্দাকারী, নিন্দুক।