উ উলসা উলসা [ ulasā ] ক্রি. উল্লসিত হওয়া (‘উলসি উঠেছে প্রাণ’)। [বাং. √ উলস্ (সং. উত্ + √ লস্) + আ]। উলসিত–বিণ. (কাব্যে) উল্লসিত (‘উলসিত তটিনী’: রবীন্দ্র)।
উ উলপ উলপ, উলুপ [ ulapa, ulupa ] বি. ১. উলুখড়; ২. হাঁড়ি কলসি ইত্যাদির মুখ বন্ধ করার জন্য মাটির প্রলেপ। [সং. √ উল্ + অপ]।
উ উলটোপালটা উলটোপালটা, উলটপালট–বিণ. ১. বিপর্যস্ত, বিশৃঙ্খল, বিপরীত (উলটোপালটা ঢেউ, ঘরের জিনিসপত্র সব উলটোপালটা হয়ে আছে); ২. নড়চড়, খেলাপ (কথার উলটোপালটা যেন না হয়)।