উশনা

উশনা [ uśanā ] (-নস্) বি. ১. দৈত্যগুরু, শুক্রাচার্য; ২. শুক্রগ্রহের অধিদেবতা; ৩. শুক্রগ্রহ। [সং. √ বশ্ (=কান্তি) + অনস্]।

উশখুশ

উশখুশ [ uśa-khuśa ] উসখুস-এর বানানভেদ।

উল্লোল

উল্লোল [ ullōla ] বি. বৃহত্ তরঙ্গ, বিরাট ঢেউ (‘ঊর্ধ্বশ্বাস মিলন-উল্লোল’: সু. দ.)। বিণ. দোদুল্যমান। [সং. উদ্ + √ লোড্ + অ]।

উল্লেখযোগ্য

উল্লেখযোগ্য–বিণ. উল্লেখ করা উচিত এমন, উল্লেখ করার উপযুক্ত।

উল্লেখনীয়

উল্লেখনীয়, উল্লেখ্য–বিণ. উল্লেখ করার মতো, উল্লেখ করা উচিত এমন, উল্লেখযোগ্য।

উল্লেখ

উল্লেখ [ ullēkha ] বি. ১. প্রসঙ্গত কোনো বিষয় সম্পর্কে উক্তি বা কথন; বর্ণন; ২. অর্থালংকারবিশেষ, allusion. [সং. উদ্ + √ লেখ্ + অ]। উল্লেখন–বি. উল্লেখ করা, কথন। উল্লেখনীয়, উল্লেখ্য–বিণ. উল্লেখ করার মতো, উল্লেখ করা উচিত এমন, উল্লেখযোগ্য। উল্লেখযোগ্য–বিণ. উল্লেখ করা উচিত এমন, উল্লেখ করার উপযুক্ত।

উল্লুক

উল্লুক [ ulluka ] বি. ১. সর্বাঙ্গে কালো লোমযুক্ত লেজহীন বনমানুষজাতীয় বানর, gibbon; ২. গালিবিশেষ, নির্বোধ বা অভদ্র লোক, বেকুব। [ধ্বন্যা.]।

উল্লিখিত

উল্লিখিত [ ullikhita ] বিণ. ১. উল্লেখ করা হয়েছে এমন; ২. উপরে বা পূর্বে লেখা হয়েছে এমন, পূর্বোক্ত। [সং. উদ্ + লিখিত]।