ই ইঁদুর ইঁদুর [ in̐dura ] বি. লম্বা লেজ ও তীক্ষ্ণ দাঁতওয়ালা এবং বিড়ালের খাদ্য হিসাবে পরিচিত ছোট প্রাণীবিশেষ, মূষিক। [সং. ইন্দুর]।
ই ইংরেজ ইংরেজ [ iṃrēja ] বি. ইংল্যাণ্ডের অধিবাসী। [পো. Engrez তু. ফ. Anglaise]। ইংরেজি–বিণ. ইংরেজসম্বন্ধীয়। বি. ইংরেজদের ভাষা। ইংরেজিয়ান–বি. ইংরেজদের চালচলনের উত্কট বা অন্ধ অনুকরণ, সাহেবিয়ানা।