ই ইদানীং ইদানীং [ idānī ] অব্য. ক্রি-বিণ. আজকাল, অধুনা, সম্প্রতি (ইদানীং এখানে মশা বেড়েছে)। [সং. ইদম্ + দানীম্]। ইদানীন্তন–বিণ. ইদানীং হচ্ছে বা চলছে এমন, অধুনাতন, আজকালকার।
ই ইদগা ইদগা–বি. মুসলমানরা যেখানে মিলিত হয়ে (ইদের দিনে) নামাজ পড়েন; ইদের প্রার্থনার স্থান। [আ. ঈদ্ + ফা. গাহ্]।
ই ইদ ইদ [ ida ] বি. ইদ-উল-ফিতর্ ও ইদ-উজ্-জোহা মুসলমানদের এই দুই প্রধান পরব বা উত্সব। [আ. ঈদ্]। ইদগা–বি. মুসলমানরা যেখানে মিলিত হয়ে (ইদের দিনে) নামাজ পড়েন; ইদের প্রার্থনার স্থান। [আ. ঈদ্ + ফা. গাহ্]।
ই ইত্যবসরে ইত্যবসরে [ ityabasarē ] ক্রি-বিণ. এই সুযোগে, এই ফাঁকে (ইত্যবসরে লোকটা পালিয়ে গেল)। [সং. ইতি + অবসরে]।