ই ইরাবতী ইরাবতী [ irābatī ] বি. ১. পাঞ্জাবের অন্তর্গত রাবি নদী; ২. ব্রহ্মদেশের নদীবিশেষ। [সং. ইরা (জল) + বতী]।
ই ইরাকি ইরাকি [ irāki ] বি. ইরাক দেশের অধিবাসী বা ভাষা। বিণ. ইরাক দেশ বা ওই দেশের অধিবাসীসম্বন্ধীয় (ইরাকি হামলা, ইরাকি গান)।
ই ইরস্মদ ইরস্মদ [ irasmada ] বি. (বর্ত. অপ্র.) ১. বজ্র বা বজ্রাগ্নি, বিদ্যুত্; ২. সমুদ্রের আগুন; ৩. হাতি। [সং. ইরা (জল) + √ মদ্ + অ]।
ই ইয়ে ইয়ে [ iỷē ] বি. স্মরণ হয় না এই অবস্হায় অথবা বাঞ্ছিতভাব প্রকাশের উপযোগী শব্দ খুঁজে না পেলে ফাঁক পূরণের শব্দ। [দেশি]।