ই ইশরমূল ইশরমূল [ iśara-mūla ] বি. বিষহর লতাবিশেষের মূল, অর্কমূলা, Aristolochia Indiaca. [< বিষহর মূল]।
ই ইল্লি ইল্লি [ illi ] বি. (সচ. ছোটদের মধ্যে প্রচলিত) অবিশ্বাসসূচক শব্দ (তুমি এ কাজ করেছ? ইল্লি আর কী?)। [দেশি]।
ই ইলেকশন ইলেকশন [ ilēka-śana ] বি. ভোট; ভোট দেবার অধিকারী জনগণ কর্তৃক প্রতিনিধি বা সদস্য নির্বাচন। [ইং. election]।
ই ইলেকট্রিক ইলেকট্রিক [ ilēka-ţrika ] বিণ. বিদ্যুত্সম্বন্ধীয়, বৈদ্যুতিক, বিদ্যুতের দ্বারা চালিত (ইলেকট্রিক পাখা)। বি. বিদ্যুত্ (ইলেকট্রিকের কাজ)। [ইং. electric]।
ই ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স–বি. ইলেকট্রনবিষয়ক বৈজ্ঞানিক তত্ত্ব; ওই তত্ত্ব অবলম্বনে শিল্প ইত্যাদিতে বহুধাবিচিত্র প্রয়োগকৌশল।