ই ইসলাম ইসলাম [ isa-lāma ] বি. ১. হজরত মোহাম্মদ প্রবর্তিত ধর্ম মুসলমানদের ধর্ম। ইসলামি–বিণ. ইসলামসম্বন্ধীয় ইসলাম ধর্মের অনুযায়ী (ইসলামি রীতি)। [আ. ইস্লাম]।
ই ইসরাফিল ইসরাফিল [ isarāphila ] বি. চারজন শ্রেষ্ঠ ফিরিশতার অন্যতম, যাঁর শিঙার ফুত্কারে মহাপুনরুত্থান সূচিত হয়। [আ. ইসরাফীল্]।
ই ইসবগুল ইসবগুল [ isabagula ] বি. উদ্ভিদবিশেষের বীজ যা কোষ্ঠপরিষ্কারক হিসাবে পরিচিত। [ফা. ইস্প্গুলা]।
ই ইস ইস, ইস্ [ isa, is ] অব্য. বিস্ময় বিরক্তি আক্ষেপ প্রভৃতি সূচক ধ্বনি (ইস্, এখন কী হবে?)। [দেশি-ধ্বন্যা.]।
ই ইষ্টি ইষ্টি১ [ işţi ] বি. অভিলাষ, ইচ্ছা। [সং. √ ইষ্ + তি]। ইষ্টি২ [ işţi ] বি. যজ্ঞ (অন্ত্যেষ্টি)। [সং. √ যজ্ + তি]।
ই ইষ্টাপত্তি ইষ্টাপত্তি [ işţāpatti ] বি. ১. অভীষ্ট বস্তু লাভ; ২. লাভ; ৩. উপকার। [সং. ইষ্ট + আপত্তি (প্রাপ্তি)]।