আত্মঘাতী

আত্মঘাতী (-তিন্)–বিণ. ১. আত্মহত্যাকারী; ২. আত্মহত্যার শামিল (আত্মঘাতী প্রয়াস)। বিণ. স্ত্রী. আত্মঘাতিনী।

আত্মঘাত

আত্মঘাত–বি. স্বেচ্ছায় বা নিজের হাতে নিজের জীবননাশ, আত্মহত্যা।

আত্মগ্লানি

আত্মগ্লানি–বি. নিজের ভুলত্রুটি বা অপরাধের জন্য ক্ষোভ বা মনোবেদনা; নিজের প্রতি ধিক্কার।

আত্মগৌরব

আত্মগৌরব–বি. নিজের মর্যাদা বা গুরুত্ব; নিজেকে নিয়ে গর্ব।

আত্মগোপন

আত্মগোপন–বি. নিজেকে বা নিজের মনোভাব লুকিয়ে রাখা।

আত্মগত

আত্মগত–বিণ. আত্মনিষ্ঠ; স্বগত অর্থাত্ নিজের মনে নিবিষ্ট হয়ে আছে এমন।