আত্মদর্শী

আত্মদর্শী (-র্শিন্)–বিণ. আত্মদর্শনকরতে পারে এমন।

আত্মদর্শন

আত্মদর্শন–বি. নিজের আত্মার স্বরূপ সম্বন্ধে দৃষ্টি বা বোধ; নিজের চরিত্র বিচার, নিজের মনের বিচার।

আত্মদমন

আত্মদমন–বি. নিজেকে সংযত রাখা; রিপু বা ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখা।

আত্মত্যাগী

আত্মত্যাগী (-গিন্)–বিণ. স্বার্থত্যাগী; নিজেকে উত্সর্গ করে এমন।

আত্মত্যাগ

আত্মত্যাগ–বি. ১. স্বার্থত্যাগ, নিজের লাভ ত্যাগ; ২. আত্মোত্সর্গ, নিজের জীবন দান।