আত্মপরায়ণ

আত্মপরায়ণ–বিণ. ১. ব্রহ্মনিষ্ঠ, আত্মা সম্বন্ধে নিষ্ঠা আছে এমন; ২. কেবল নিজের কথা ভাবে এমন, স্বার্থপর।

আত্মপক্ষ

আত্মপক্ষ–বি. নিজের পক্ষ, স্বপক্ষ; নিজের পক্ষের লোকজন।

আত্মনেপদ

আত্মনেপদ–বি. (ব্যাক.) পরস্মৈপদের বিপরীত ক্রিয়ার তিঙন্ত রূপ, ক্রিয়ার আত্মফলভাগিত্ব-প্রকাশক তিঙন্ত রূপ।

আত্মনিষ্ঠ

আত্মনিষ্ঠ–বিণ. ১. আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান সম্বন্ধে নিষ্ঠা আছে এমন; ২. আত্মগত, subjective.

আত্মনির্ভর

আত্মনির্ভর–বি. নিজের ক্ষমতার উপর ভরসা, আত্মপ্রত্যয়, স্বাবলম্বন। বিণ. স্বাবলম্বী।