আ

আফদ

আফদ [ āphada ] বি. আপদ, বিপদ; বিপত্তি। [আ. আফত; তু. সং. আপদ্]।
আ

আফতাব

আফতাব [ āphatāba ] বি. সূর্য। [ফা. আফ্তাব]।
আ

আফগান

আফগান [ āpha.gāna ] বি. আফগানিস্তানের অধিবাসী। বিণ. আফগানিস্তানসম্বন্ধীয়; আফগানসম্বন্ধীয়। [ফা. অফ্গান্]। আফগানি–বিণ. আফগানিস্তানের।
আ

আফখোরা

আফখোরা [ āphakhōrā ] আবখোরা-র রূপভেদ।
আ

আপ্লুত

আপ্লুত [ āpluta ] বিণ. সম্পূর্ণ সিক্ত; স্নাত; (আল.) অভিষিক্ত (করুণায় আপ্লুত মন)। [সং. আ + √ প্লু + ত]।
আ

আপাদমস্তক

আপাদমস্তক–ক্রি-বিণ. পা থেকে মাথা পর্যন্ত (আপাদমস্তক চাদরে ঢাকা)।
আ

আপাদ

আপাদ [ āpāda ] অব্য. ক্রি-বিণ. ১. পা পর্যন্ত; ২. পা থেকে। [সং. আ + পাদ]। আপাদমস্তক–ক্রি-বিণ. পা থেকে মাথা পর্যন্ত (আপাদমস্তক চাদরে ঢাকা)।
আ

আপাতরমণীয়

আপাতরমণীয়–বিণ. আপাতত সুন্দর বা প্রীতিকর বলে মনে হয় কিন্তু আসলে তা নয় এমন।
আ

আপাতমধুর

আপাতমধুর–বিণ. আপাতত মধুর বলে মনে হয়, কিন্তু আসলে তা নয় এমন।