আশাতীত

আশাতীত–বিণ. আশাতিরিক্ত-র অনুরূপ।

আলাপ

আলাপ [ ālāpa ] বি. ১. কথাবার্তা; ২. সম্ভাষণ; ৩. মার্গ বা উচ্চাঙ্গ সংগীতে প্রারম্ভিক সুরবিস্তার; ৪. (বাং.) জানাশুনা, পরিচয় (দুদিনের আলাপে মানুষ চেনা যায় না)। [সং. আ + √লপ্ + অ]। আলাপচারী–বি. ১. সুরের আলাপ, সুর ভাঁজা; ২. কথাবার্তা, কথোপকথন। বিণ. আলাপযোগ্য। আলাপন–বি. কথোপকথন, কথাবার্তা। আলাপপরিচয়, আলাপসালাপ–বি. পরস্পর কথোপকথন; ঘনিষ্ঠ আলাপ। আলাপিত–বিণ. ১. আলাপ করা হয়েছে এমন; ২. (বাং.) পরিচিত। আলাপী (-পিন্)–বিণ. ১. আলাপপ্রিয়; ২. (বাং.) পরিচিত। বি. পরিচিত ব্যক্তি (উনি আমার এক পুরোনো আলাপী)। স্ত্রী. আলাপিনী।

আলানো

আলানো [ ālānō ] ক্রি. ১. আলুলায়িত করা, এলোমেলো করা; ২. ধান বা শস্যাদি ছড়িয়ে দেওয়া; ৩. আলগা করা; ৪. খোলা, খুলে দেওয়া (পাঁজি আলানো)। [সং. আকুল > বাং. আউল + আনো]।

আলান

আলান [ ālāna ] বি. ১. যে স্তম্ভে বা খুঁটিতে হাতিকে বাঁধা হয়, হস্তিবন্ধনস্তম্ভ; ২. জীবজন্তু বেঁধে রাখার জন্য খুঁটি বা গোঁজ। [সং. আ + √ লা + অন]।

আলাদীন

আলাদীন–বি. আরব্য উপন্যাসের চরিত্র। আলাদীনের প্রদীপ [ ālādinēra pradīpa ] আশ্চর্য জাদুময় প্রদীপ যা দিয়ে অসাধ্যসাধন করা যায়।

আরশোলা

আরশোলা [ āra-śōlā ] বি. তেলাপোকা, গাঢ় ও চকচকে বাদামি রঙের পতঙ্গবিশেষ। [দেশি]।

আলাদা

আলাদা [ ālādā ] বিণ. ১. ভিন্ন, অন্য বা অন্যরকম (আলাদা বিছানায় শোয়); ২. স্বতন্ত্র, পৃথক (এটাকে আলাদা রাখো) [আ. আলাহিদা]।

আলাত

আলাত [ ālāta ] বিণ. অলাত বা জ্বলন্ত অঙ্গারসম্বন্ধীয়। [সং. অলাত + অ]। বি. জ্বলন্ত অঙ্গার।

আরশি

আরশি [ āraśi ] বি. আয়না, দর্পণ। [প্রাকৃ. আঅরিশ]।