আলুফা

আলুফা [ āluphā ] বিণ. অনায়াসে কিংবা বিনা ব্যয়ে পাওয়া গেছে এমন। [আ. আলুফ্ফাহ]।

আলুনি

আলুনি [ āluni ] বিণ. লবণহীন, নুন কম দেওয়া হয়েছে বা দেওয়া হয়নি এমন (আলুনি তরকারি)। [বাং. আ + লুন + ই]।

আশৈশব

আশৈশব [ āśaiśaba ] অব্য. ক্রি-বিণ. শিশুকাল থেকে (আশৈশব সংগীতচর্চা করছেন)। [সং. আ + শৈশব]।

আশুপাতী

আশুপাতী (-তিন্)–বিণ. খুব শীঘ্র পড়ে বা ঝরে যায় এমন।

আলুথালু

আলুথালু [ ālu-thālu ] বিণ. ১. আলুলায়িত (আলুথালু চুল); ২. অসংবৃত, এলোমেলো (আলুথালু বেশ)। [< সং. আলুলায়িত]।

আলুই

আলুই [ ālui ] বি. কালমেঘের পাতা জোয়ান প্রভৃতি মিশিয়ে প্রস্তুত শিশুদের ওষুধবিশেষ। [দেশি]।

আশুতোষ

আশুতোষ–বি. ১. যে শীঘ্র বা অল্পে তুষ্ট হয়; ২. শিব।

আলুকাবলি

আলুকাবলি–বি. আলু, মটর প্রভৃতি সিদ্ধ করে মশলা পেঁয়াজ সহযোগে প্রস্তুত নোনতা ও ঝাল খাবার।

আলু

আলু১ [ ālu ] বি. যে সুপরিচিত কন্দ বা মূল সবজি হিসাবে খাওয়া হয় (গোল আলু, লাল আলু, আলুর দম)। [দেশি]। আলুকাবলি–বি. আলু, মটর প্রভৃতি সিদ্ধ করে মশলা পেঁয়াজ সহযোগে প্রস্তুত নোনতা ও ঝাল খাবার। আলু২ [ ālu ] সংস্কৃত কৃত্প্রত্যয়বিশেষ, আলুচ্ (নিদ্রালু, দয়ালু, তন্দ্রালু)।