আশ্রয়
আশ্রয় [ āśraỷa ] বি. ১. অবলম্বন (ভগবানের চরণকে আশ্রয় করেছেন); ২. শরণ, সহায়, রক্ষক (দীনের আশ্রয়); ৩. আধার (সর্বগুণের আশ্রয়); ৪. গৃহ, বাসস্হান (আশ্রয়চ্যুত, নিরাশ্রয়)। [সং. আ + √ শ্রি + অ]। আশ্রয়ণ–বি. অবলম্বন; আশ্রয়গ্রহণ। আশ্রয়ণীয়–বিণ. আশ্রয় নেওয়ার যোগ্য। আশ্রয়দাতা–বি. বিণ. যিনি আশ্রয় দেন। আশ্রয়প্রার্থী–বি. বিণ. আশ্রয় চায় এমন। আশ্রয়হীন–বিণ. আশ্রয় নেই এমন, নিরাশ্রয়। বি. আশ্রয়হীনতা। আশ্রয়ার্থী–বিণ. আশ্রয় চায় এমন; আশ্রয়প্রার্থী। স্ত্রী. আশ্রয়ার্থিনী। আশ্রয়ী–বিণ. আশ্রয় গ্রহণ করে বা করেছে এমন, আশ্রয়প্রাপ্ত। আশ্রিত–বিণ. ১. আশ্রয় পেয়েছে এমন; ২. অনুগত; ৩. অবলম্বন করেছে এমন (সুরাশ্রিত)। স্ত্রী. আশ্রিতা। আশ্রিতবত্সল–বিণ. আশ্রিতের প্রতি স্নেহশীল।
আলো
আলো [ ālō ] বি. ১. আলোক (আলেয়ার আলো, প্রদীপের আলো); ২. প্রদীপ, দীপ (একটা আলো নিয়ে এসো)। [সং. আলোক]। আলো করা–ক্রি-বি. আলোকিত বা উদ্ভাসিত করা; উজ্জ্বল করা, মহিমান্বিত করা (পরিবারের মুখ আলো করেছে)। আলোআঁধারি–বি. ১. আলোক ও অন্ধকারের মিশ্রণ; ২. খানিকটা বোঝা যায় এবং খানিকটা বোঝা যায় না এমন ভাষায় বা ভাবে বর্ণনা বা চিত্রণ। আলোছায়া–বি. আঁকা ছবিতে যুগপত্ আলোক ও অন্ধকারের বা স্পষ্টতা ও অস্পষ্টতার মিশ্রণ, chiaroscuro. আলো-আঁধারি। আলোয়আলোয়–ক্রি-বিণ. ১. দিনের আলো থাকতে থাকতে (আলোয়-আলোয় বাড়ি ফিরতে হবে); ২. (আল.) সুদিন থাকতে থাকতে।