সংগম

সংগম [ saṅgama ] বি. ১. মিলন (কাবেরী সংগম, গঙ্গাযমুনার সংগম); ২. স্ত্রীপুরুষের যৌন মিলন, সহবাস, সম্ভোগ (স্ত্রীসংগম)। [সং. সম্ + √ গম্ + অ]।

সংগত

সংগত [ saṅgata ] বিণ. ১. অনুমত, অনুযায়ী (ন্যায়সংগত, যুক্তিসংগত); ২. উচিত, উপযুক্ত, সমীচীন (সংগত কথা, সংগত পরামর্শ, সংগত মনে করা); ৩. (বিরল) মিলিত (কারও সঙ্গে সংগত হওয়া)। ☐ বি. (উচ্চা. সংগত্); ১. গানের সঙ্গে বাজনার মিল; ২. গানের সঙ্গে সংগতিযুক্ত বাজনা। [সং. সম্ + √ গম্ + ত]।

সংগঠক

সংগঠক [ saṅgaṭhaka ] বি. বিণ. সংগঠনকারী, কোনো সংস্হা বা সংঘ গড়ে তোলে এমন (ব্যক্তি)। [তু. সং. সংঘটক]।

সংখ্যেয়

সংখ্যেয় [ saṅkhyēẏa ] বিণ. গণনীয়। [সং. সম্ + √ খ্যা + য]।

সংখ্যাপন

সংখ্যাপন [ saṅkhyāpana ] বি. ১. স্হিরীকরণ, নির্ধারণ; ২. উত্তমরূপে জ্ঞাপন বা প্রচার। [সং. সম্ + খ্যাপন]। সংখ্যাপিত বিণ. স্হিরীকৃত; নির্ধারিত।

সংখ্যক

সংখ্যক [ saṅkhyaka ] বিণ. বহুব্রীহি সমাসে উত্তরপদে সংখ্যা শব্দের রূপ (বহুসংখ্যক)। [সং. সম্ + √ খ্যা + অ + ক]।

সংক্ষোভ

সংক্ষোভ [ saṅkṣōbha ] বি. ১. চাঞ্চল্য (মনের সংক্ষোভ); ২. আলোড়ন, অতিশয় উত্তেজনা বা অশান্ত ভাব; ৩. অতিশয় ক্ষোভ। [সং. সম্ + ক্ষোভ]।

সংক্ষুব্ধ

সংক্ষুব্ধ [ saṅkṣubdha ] বিণ. ১. অতিশয় ক্ষুব্ধ; ২. আকুল; ৩. আলোড়িত; ৪. সঞ্চালিত। [সং. সম্ + ক্ষুব্ধ]।

সংক্ষিপ্ত

সংক্ষিপ্ত [ saṅkṣipta ] বিণ. ১. সংক্ষেপ বা ছোটো করা হয়েছে এমন; ২. অল্পীকৃত, হ্রস্বীকৃত; ৩. একত্রীকৃত, রাশীকৃত। [সং. সম্ + √ ক্ষিপ্ + ত]।