স সংঘাত সংঘাত [ saṅghāta ] বি. ১. পরস্পর আঘাত (স্বার্থের সংঘাত); ২. সমূহ, সমষ্টি; ৩. ঘনসংযোগ; ৪. (বলবিদ্যায়) কোনো গতিশীল বস্তুর অন্য বস্তুর সঙ্গে সংঘর্ষ, impact (বি. প.)। [সং. সম্ + ঘাত]।
স সংঘর্ষণ সংঘর্ষ, সংঘর্ষণ [ saṅgharṣa, saṅgharṣaṇa ] বি. ১. পরস্পর আঘাত বা ধাক্কা বা ঘর্ষণ; ২. বিবাদ বা যুদ্ধ (ভারত-চীন সংঘর্ষ)। [সং. সম্ + √ ঘৃষ্ + অ, অন]।
স সংঘর্ষ সংঘর্ষ, সংঘর্ষণ [ saṅgharṣa, saṅgharṣaṇa ] বি. ১. পরস্পর আঘাত বা ধাক্কা বা ঘর্ষণ; ২. বিবাদ বা যুদ্ধ (ভারত-চীন সংঘর্ষ)। [সং. সম্ + √ ঘৃষ্ + অ, অন]।
স সংঘট্ট সংঘট্ট [ saṅghaṭṭa ] বি. ১. পরস্পর ঘর্ষণ, সংঘর্ষ; ২. সংঘটন, মেলন (লোকসংঘট্ট)। [সং. সম্ + √ ঘট্ট্ + অ]।
স সংঘ সংঘ [ saṅgha ] বি. ১. দল, সমূহ (সংঘবদ্ধ); ২. সমিতি (সংঘের সদস্য); ৩. বৌদ্ধ ভিক্ষুদের সমাজ (তু. ‘সংঘং শরণং গচ্ছামি’)। [সং. সম্ + √ হন্ + অ]।
স সংগোপন সংগোপন [ saṅgōpana ] বি. অতিশয় গোপন, অপ্রকাশ্যতা (সংগোপনে বলা)। [সং. সম্ + গোপন]। সংগোপিত বিণ. সম্পূর্ণ গুপ্ত বা লুক্কায়িত।
স সংগুপ্ত সংগুপ্ত [ saṅgupta ] বিণ. ১. সুরক্ষিত; ২. অতিশয় গুপ্ত বা গোপন (সংগুপ্ত মনোভাব)। [সং. সম্ + √ গুপ্ + ত]।